সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি এদিন মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং যাতে তিনি বিদেশে পলায়ন করতে না পারেন, সেজন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আবেদন বিবেচনা শেষে আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ ও এনআইডি ব্লক করার আদেশ দেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img