সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আহ্বান ইসরায়েলের বিরোধীদলীয় নেতার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গ্যান্টজ সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলার আহ্বান জানিয়েছে বলেছেন, ইরানকে একটি ‘গুরুতর ও ভারী মূল্য’ দিতে হবে, যা আঞ্চলিক মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা হবে।​

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে বেনি গ্যান্টজ বলেন, গত অক্টোবরে ইরানের তেলক্ষেত্রগুলোর ওপর হামলার প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময়ে এই পরিকল্পনা বাস্তবায়নে ভয় পেয়ে তা বন্ধ করে দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রায় এক দশক পিছিয়ে দেওয়ার জন্য অসংখ্য গোপন ও প্রকাশ্য অভিযান পরিচালিত হয়েছে। তারা জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে এগিয়ে গেছেন, যা ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনাকে স্থগিত করেছে ।

এদিকে. নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যান্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি।

গত মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে একবছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেওয়ার লক্ষ্য ছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহেরানে সফলভাবে হামলার জন্যও যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল।

হামলার বিষয়ে কয়েকমাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img