সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট বেঁচে নেই

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম আর নেই। দুর্ঘটনার পর তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তার।

সোমবার (২১ জুলাই) দুপুর থেকে পাইলটের মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, পাইলটের মৃত্যুসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯। এর আগে বিমান বিধ্বস্তের পরপর গুরুতর আহত অবস্থায় পাইলট তৌকিরকে সিএমএইচে নেওয়া হয়।

ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। একবছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গেসঙ্গে বিমান ও স্কুল ভবননে আগুন ধরে যায়। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img