সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ


কৃষককে শ্বাসরোধে হত্যার পর গরু লুট

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া যমুনা নদীর চরের অস্থায়ী ঘরে এই ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা মিয়া নামে এক কৃষক চৌহালীর মুরাদপুর কাউলিয়া যমুনা নদীর চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। মঙ্গলবার রাতে একদল ডাকাত রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে অস্থায়ী ওই ঘরে প্রবেশ করে কৃষককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কৃষক তারা মিয়াকে হত্যার পর ডাকাতদল পাঁচটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img