খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরী পূজা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।
এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, ‘দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান।পরিবারের সদস্যরা তাদের বাড়ি নিয়ে যান।’
ওসি আরও জানান, সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরপিকে/




