ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তার বয়স প্রায় পঞ্চাশ বছর হতে পারে।
ঘটনার কিছু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, সোমবার (২ জুন) বিকেল ৩:৪৫টার দিকে বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী লেনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি।’
আরপিকে/




