সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

অপরদিকে, খালাসপ্রাপ্তরা হলেন- শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না। তবে খালাসপ্রাপ্ত আসামিদের পক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন জিএম মুরাদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করে র‍্যাব। এ সময় ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকচালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক এ রায় দেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img