সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকচাপায় শাহিনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা খাতুন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাহিনা খাতুন শহর থেকে বাবার বাড়ি শৈলকূপা উপজেলার বড়দাহ গ্রামে যাচ্ছিলেন। পথে গাবলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img