সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


টাঙ্গাইলে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ ট্রাক ছিনতাই

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের মির্জাপুরে চালক ও তার সহকারীর হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা। এ সময় তাদের দু’জনকে মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ট্রাকচালক আলামিন ও তার সহকারী বাবু মিয়ার ছেলে টিটু।

জানা যায়, গত বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দু’টি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা দেয়। তারমধ্যে (ঢাকা মেট্রো ট-২৪-৪৮২৯) নম্বরের একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি ওভারব্রিজে উঠলে রাত ৩টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটি গতিরোধ করে। এরপর চালক ও সহকারীর হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক ও সহকারীকে মারধর করে ব্রিজের অদূরে ফেলে রেখে যায়।

এরপর ভোর সাড়ে ৪টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে। বিষয়টি ট্রাকমালিককে জানানো হয়।

ট্রাকমালিক সনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে একসঙ্গে দুটি ট্রাক রওনা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ওভার ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে। পরে চালক ও সহকারীকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকচালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img