সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা: রিজভী

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল। যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের ওপর অনেক কিছুই এসে পড়ে যাবে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে।’

সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলেও জানান রিজভী।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো উস্কানিতে পা দেবেন না।’

রিজভী বলেন, ‘দু-একটি ইসলামি দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছেন। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির আছে। তারেক রহমানকে নিয়ে যদি আপনারা কিছু করেন, তাহলে আপনাদের ওপরও অনেক কিছু নেমে আসবে।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img