সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নড়াইলে ছুরিকাঘাতে বাসের সুপারভাইজার নিহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে নড়াইল পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের মৃত শামসুর রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়েছিলেন মুসা নামে ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়।  এর কিছুক্ষণ পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে কী কারেণ তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা জানা যায়নি।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ হুসাইন আহম্মেদ ফেরদৌস বলেন, সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় জরুরিভাবে নিয়ে আসা হয়। চিকিৎসা সেবা দিয়ে তাকে হাসপাতালের বেডে পাঠানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, খবর শোনার পর পুলিশ নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখানে নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িতদের
গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img