সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নোয়াখালীতে বিরল প্রজাতির সাদা রঙের সাপ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামে বিরল প্রজাতির সাদা রঙের একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

সোমবার (১৬ জুন) রাতে উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাদ্দাম হোসেন জানান, সোমবার রাতে নিজ বাড়ির পাশে টর্চ লাইটের আলোতে মাছ শিকার করছিল তার ১৩ বছর বয়সী ছেলে মো. আরাফাত হোসেন মুনতাকিম। এ সময় বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশে সাপটি দেখে আরাফাত একটি পানির বোতলে কৌশলে ঢুকিয়ে নেয়। এরপর বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করতে তাদের এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, এই ধরনের সাপ উদ্ধারের খবর তাদেরকে কেউ জানায়নি। পরে সাপটির ছবি ও ভিডিও পাঠানোর পর তিনি বলেন, সাপটির প্রজাতি চেনা যাচ্ছে না। এটির ছবি ও ভিডিও ঢাকায় পাঠিয়ে প্রজাতি নিশ্চিত হয়ে সাপটি উদ্ধার করে তা বনে অবমুক্ত করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img