সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বিয়ের পাঁচ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আলোচিত ও সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ আদেশ দেন তিনি।

এই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসেই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আদালতে নোবেল ও প্রিয়াকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। বিচারক প্রিয়ার মতামত জানতে চাইলে তিনি জানান, জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত।

আদালত থেকে বের হওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। পরে আদালত জামিন মঞ্জুর করলে তারা দু’জনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

এদিকে, জামিনের পর নোবেলের আইনজীবীরা জানান, খুব শিগগিরই দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে— প্রিয়া অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

প্রসঙ্গত, গত ১৯শে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে এখনও চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img