সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বিসিবির নতুন সভাপতি বুলবুল

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান। মূলত পরিচালকদের অনাস্থাই এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে। আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়, যা তাঁর সভাপতি হওয়ার পথ সুগম করে।

শুক্রবার (৩০ মে) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন পাওয়ার পর থেকেই তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরেক পরিচালক ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্ব পরিবর্তন ঘটল।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img