সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিন জনের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভারতের ওড়িশার পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন।

পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ৩ জনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুরী জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বৈণ জানান, ওই তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান তিনি।

পুরীতে জগন্নাথের রথযাত্রা দেখার জন্য প্রতি বছর লাখো মানুষ ভিড় করেন। চলতি বছরও রথযাত্রায় পুরীতে কয়েক লাখ মানুষের সমাগম হয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে,ওই এলাকায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের যথাযথ প্রস্তুতি ছিল না।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img