ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন ৮-১০ জন।
রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ভ্যানচালক আরব আলী ও যাত্রী রবিউল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে এটি সামাজিক দলাদলিতে রুপ নেয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় ৮-১০ জন আহত হয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরপিকে/




