সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যান। এ সময় চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে কিল-ঘুসিতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল-ঘুসি মারেন চাচাতো ভাই আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img