সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৮

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন জানিয়ে একটি বিক্ষোভ সমাবেশে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ডেনভার থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দূরে অবস্থিত বোল্ডারের জনপ্রিয় পার্ল স্ট্রিট মলে ওই হামলার ঘটনায় ৫২ থেকে ৮৮ বছর বয়সী আটজন আহত হয়েছেন।

এফবিআই এই ঘটনাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোলোটভ ককটেল এবং অন্যান্য অগ্নিসংযোগকারী ডিভাইস ব্যবহার করেছিল।

বেশ কিছু হামলার ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দিকে চিৎকার করছিলেন সন্দেহভাজন ব্যক্তি এবং গ্রেপ্তারের সময় তার দুই হাতে মোলোটভ ককটেল ছিল মনে হচ্ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, সন্দেহভাজন ব্যক্তি জনতার দিকে একটি অগ্নিসংযোগকারী যন্ত্র ছুড়ে মেরেছিল। তিনি ককটেল জাতীয় কিছু ছুড়ে মারেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img