সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


রনির জন্য কান্নায় ভেঙে পড়লেন মা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল আবু হেনা রনি। তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চলছে তার চিকিৎসা।

ছেলের এমন শারীরিক অবস্থায় কান্নায় ভেঙে পড়লেন রনির মা বিনা বেগম। শনিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলে অসুস্থ। আমি দেশবাসীর কাছে আবেদন করছি আল্লার কাছে দোয়া করতে যাতে ওকে আমার কোলে ফিরিয়ে দেয়।’

রনির এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। রনির কাকা সংবাদমাধ্যমে বলেন, ‘ও আমার ভাতিজা। সবাইকে ভালোবাসে। একসঙ্গে চলতে পছন্দ করে। সকলে ওর জন্য দোয়া করবেন।’

রনির পরিবারের অন্য এক সদস্য বলেন, ‘আমাদের সংসারের একমাত্র অবলম্বন রনি। সেই ছেলেই অসুস্থ। আল্লাহ তুমি রনিকে আমাদের বুকে ফিরিয়ে দাও। আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি ওর জন্য দোয়া করুন।’

এদিকে রনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য জানা যায়।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর ষষ্ঠ সিজনের বিজয়ী হন আবু হেনা রনি। দেশের পাশাপাশি পশ্চিবঙ্গেও বেশ জনপ্রিয় তিনি। কমেডির পাশাপাশি অভিনেতা, উপস্থাপক এবং মডেল হিসেবেও সাফল্য পেয়েছেন রনি।

আরআইজে

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img