সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে: নুর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেন নুর।

লুটেরা-মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ভুলে যাবেন না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না।

তিনি বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক কিছু রাজনীতিবিদকে গ্রেপ্তারের পেছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থপাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল। অন্যদিকে, ৫ আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লুটেরা, পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়ই নি। বরং অনেককে সেইফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারও বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এস আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরা বসুন্ধরা, ওরিয়নের মতো দখলবাজ লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সবাইকে ম্যানেজ করে আওয়ামী জমানায় একচেটিয়া টেন্ডারবাজি করা তমা কনস্ট্রাকশন, এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার) এ সরকারের আমলেও হরদম কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বিজ্ঞাপনের বাজারকে এককেন্দ্রিক করে জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান, বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে! পরিশেষে বলতে চাই ২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নাই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি। কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img