সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বুধবার সন্ধ্যায়, র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অপারেশন টিম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কুটিরচর গ্রামের সোনার মদিনা মিল সংলগ্ন নলকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রংপুর জেলার বগের বাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (২৮) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মো. মাহমুদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।




