সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


হিরো আলমের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।

তিনি এখন সিনেমারও নায়ক, প্রযোজক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।

একাধিকার জড়িয়েছেন আইনি ঝামেলাতেও। এবার তার নামে অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোস্যাল মিডিয়ায় ভিডিওতে অসম্মান পূর্বক বাজে আচারণের জন্য মামলা হয়েছে। বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতে ২৯ নং কোর্টে ৪৬১/২২ এর ধারা: ৪০৬/৪২০/৫০৬/৫০০ দণ্ডবিধি ১৮৬০- এর অধীন সি.আর মামলাটি হয়েছে।

মামলাটি হাতিরঝিল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট শেখ শামিনুর রহমান (সানি)’র সহযোগিতায় নিয়ে মামলাটি করেছেন সাংবাদিক আকাশ নিবির।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া হিরো আলম সবসময় থাকেন নিয়মিতই কিছুনা কিছু আলোচনা ও বিতর্কে। তার নামে নারী নির্যাতনের মামলাসহ একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img