সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, ৫২০৬ জন উত্তীর্ণ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে; এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন।

রোববার (২০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সেই তথ্য জানায়নি পিএসসি।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img