সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

এ বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সফরের বিস্তারিত সময় সূচি জানানো হবে।

প্রসঙ্গত, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

গেল এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img