সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


আফগানিস্তানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও দেশটির তালেবান সরকারের প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) এ পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটি। এক বিবৃতিতে আইসিসি বলেছে, তারা নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করেছেন বলে তাদের সন্দেহ।

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ ঘানি সরকারকে উৎখাত করে তালেবানের যোদ্ধারা। এরপর নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে তারা।

আফগানিস্তানে বর্তমানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আর পড়ালেখার সুযোগ নেই। এছাড়া বাইরে তাদের মুখ ঢাকা বোরকা পরার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া অপরিচিত পুরুষের দিকে নারীরা তাকাতে পারবেন না এমন নির্দেশনাও দিয়েছে তালেবান সরকার।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, তালেবান কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। তবে এসব বিধিনিষেধে তারা বিশেষ করে নারীদের লক্ষ্য করে আরোপ করেছে। যারমাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে।

সূত্র: সিএনএন

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img