সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদি। তিনি বর্তমানে ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি।

শুক্রবার (২৫ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ৪ হাজার ৭৮ দিন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, যা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ২৪ জানুয়ারী, ১৯৬৬ থেকে ২৪ মার্চ, ১৯৭৭ পর্যন্ত টানা ৪ হাজার ৭৭ দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, টানা ৪ হাজার ৭৮ দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ঐতিহাসিক স্বীকৃতিও অর্জন করেছেন মোদি। তিনি হলেন দেশটির স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে বেশি সময় ধরে অ-কংগ্রেস এবং সবচেয়ে বেশি সময় ধরে অ-হিন্দিভাষী রাজ্য থেকে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী।

তিনিই প্রথম এবং একমাত্র অ-কংগ্রেস নেতা, যিনি দু’টি পূর্ণ মেয়াদ পূর্ণ করেছেন এবং দু’বার সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পুনঃনির্বাচিত হয়েছেন। এর ফলে তিনি লোকসভায় নিজের শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী একমাত্র অ-কংগ্রেস প্রধানমন্ত্রী।

এছাড়াও ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছেন। প্রয়াত জওহরলাল নেহেরু ছাড়াও প্রধানমন্ত্রী মোদিই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি ভারতের কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন।

তিনিই ভারতের একমাত্র নেতা যিনি সমস্ত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে একটি দলের নেতা হিসেবে টানা ছয়টি নির্বাচনে জয়ী হয়েছেন। গুজরাট (২০০২, ২০০৭, ২০১২) ও লোকসভা নির্বাচন (২০১৪, ২০১৯, ২০২৪)।

রাজ্য বা কেন্দ্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদির প্রায় ২৪ বছরের জীবনে এটি আরেকটি মাইলফলক বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। অবিচ্ছিন্নভাবে এই রেকর্ডটি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দখলে। টানা তিনটি লোকসভা নির্বাচনে নিজ নিজ দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মোদি নেহরুর সঙ্গে সমান সমান পর্যায়ে রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ভাদনগরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পদমর্যাদা অর্জনের আগে তার বাবাকে রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতে সাহায্য করেছিলেন।

তৃণমূল স্তরের সংযোগ এবং শক্তিশালী যোগাযোগের জন্য পরিচিত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সালে বিজেপিকে ঐতিহাসিক জয়ের দিকে নিয়ে যাওয়ার আগে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img