সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


এগিয়ে আসছে রাশিয়ার সামরিক যান, কিয়েভে আতঙ্ক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এ বহরটির ছবি প্রকাশ করেছে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি। 

বিবিসি’র এক প্রতিবেদনে স্যাটেলাইট ছবিটি বিশ্লেষণ করে বলা হয়েছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টারগুলো বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, ইউক্রেন সীমান্ত থেকে এগুলোর অবস্থান ২০ মাইলেরও কম।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর হামলা শুরু করেছে।

এদিকে, এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র কিনতে পঞ্চাশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ কথা জানিয়েছেন। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী রুশ আক্রমণে কমপক্ষে ৪০৬ জনের হতাহতের ঘটনা ঘটেছে। মারা গেছে কমপক্ষে ১০২ জন। এদের ভেতর অন্তত ৭টি শিশু রয়েছে।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে, কমপক্ষে ৩৫০ জনের বেশি এ হামলায় নিহত হয়েছে, এরমধ্যে ১৪টি শিশুও রয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img