সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে ১৩ বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাসায় না থাকায় মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই বাবা। পরবর্তীতে কিশোরীর মা বাসায় এসে কিশোরীকে কান্নারত অবস্থায় দেখতে পায় এবং সৎ বাবার হাতে শ্লীলতাহানির শিকার হওয়ার কথা মায়ের কাছে বলে সে।

ওই ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় এসে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে অভিযুক্ত আসামিকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের মাধ্যমে অভিযুক্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img