সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


‘গণঅভ্যুত্থান হয়েছিল ডেমোক্রেসির জন্য, সারাদেশে চলছে মবোক্রেসি’

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজনৈতিক কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ এনে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারাদেশে চলছে মবোক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যারা নতুন রাজনৈতিক দল করেছেন, তারা আবেগতাড়িত হয়ে কর্মসূচি দিচ্ছেন। এতে করে মানুষ দেখল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলা করা হলো। তবে আমরা এনসিপির উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। তবে কর্মসূচির যে ধরন দেখছি, তাতে দেখছি নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে।

নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরিতে সরকারকে বিএনপি সহায়তা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করেছে। কিন্তু বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে। কারা এই অপচেষ্টা চালাচ্ছে, কারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায়, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায়, প্রশ্ন তোলেন সালাহউদ্দিন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার এখনও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসিকে যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা দেয়নি। অবিলম্বে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য হুঁশিয়ার করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি হলে পতিত ফ্যাদিবাদ আবারও সুযোগ পাবে। জাতীয় ঐক্যের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহুমত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে এক থাকতে হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img