সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে শরীর থেকে যুবকের পা বিচ্ছিন্ন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৩৩) নামে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ হোসেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি এলাকার বনে মোহাম্মদ হোসেনসহ আরও ২-৩ জন বাঁশ কাটতে যান। একপর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ হোসেনের বাম পায়ের গোড়ালি হাঁটু পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে সঙ্গে থাকা উপস্থিত লোকজন মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img