সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


চকরিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়ার বানিয়ারছড়াস্থ আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)। মোহাম্মদ সোহেল অটোরিকশার চালক। নুর উল্লাহ অটোরিকশাচালক সোহেলের বন্ধু।

স্থানীয় লোকজন, যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দু’জন নিহত হন। এ সময় অটোরিকশার ভেতরে থাকা একটি ছাগলও মারা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া গাড়ি দু’টি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img