সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


চট্টগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে মুনতা মনসুর মাহি (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতা মনসুর মাহি ওই এলাকার মনসুর উদ্দিনের মেয়ে। সে ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের চাচা নাঈম উদ্দিন বলেন, ‘ঘুম থেকে উঠে নামাজ শেষে কোরআন শরিফ পড়ছিল মাহি। পরে স্কুলের পড়ার জন্য ঘরে নিজের রুমের টেবিলে বই খুঁজছিল। এ সময় সাপটি তার কপালে ছোবল মারে। আমরা জানতে পেরে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে মাহিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে শুনেছি, পথে সে মারা যায়।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img