চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নিউমার্কেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে। ঘটনাটি নাশকতামূলক কি না, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন–নিউমার্কেট রুটে চলাচলকারী বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আরপিকে/




