সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীরা ঈর্ষায় জ্বলছে

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি— বিরোধী নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে এবারের ঈদ যাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে।

তিনি বলেন, জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীদল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

সোমবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিরোধীদলের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিক— সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক— সেই কামনা করে ওবায়দুল কাদের দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য মালিক-শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img