সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


টঙ্গীতে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধার আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুরের টঙ্গীতে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধা আত্মহত্যা করেছেন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরা-সাতাইশ সড়কের খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, খয়েরি রঙের শাড়ি ও লাল ব্লাউজ পরিহিত এক বৃদ্ধা এলোমেলোভাবে হাঁটছিলেন। হঠাৎ তিনি একটি চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়েন। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, মানসিক চাপ কিংবা পরিবারে অবহেলার মতো কোনো কারণে হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img