গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামক একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জেলা পুলিশ সুপার মারুফত হোসেন আনোয়ার হোসেন জানান, গত মার্চ মাস থেকে তিনি শহরের এই বাড়িতে লুকিয়ে ছিলেন। গাইবান্ধার দুটি মামলার বর্তমান আসামি তিনি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।




