সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নারায়ণগঞ্জে ড্রেনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তবে তার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img