সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নিজেদের পোঁতা মাইনে প্রাণ গেল ইসরায়েলি সেনার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

অবরুদ্ধ গাজায় নিজেদের পোঁতা মাইনে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এ সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিল সেনারা। যেগুলো হামাস ব্যবহার করছে বলে সন্দেহ তাদের। তাই ভবনগুলো ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোঁতা হয়।

মাইন পোঁতার দুই ঘণ্টা পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ক্যাপ্টেন বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে, কোনো শার্পনেল এসে হয়তো তার শরীরে আঘাত হানে। এ ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়।

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করছে।

এর আগে গত সপ্তাহে এক বুলডোজার অপারেটরকে হত্যা করে হামাসের সদস্যরা। ওই ব্যক্তি গাজায় ভবন ভাঙছিলেন। তখন তার ওপর অতর্কিত হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্রও নিয়ে আসেন তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img