সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার ও আলিশা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে এবং আলিশা খাতুন একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। তারা উভয়েই ফকির মার্কেট নূরানী মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে শিশু দু’টি অসাবধানতাবশত তাদের মায়ের অগোচরে একই পুকুরে নামে। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে, পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে তারা তাদের বাড়ির পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখতে পায়। সেখানেই আরেক শিশুকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img