সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


পারিবারিক বিরোধ : ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেলন বড় ভাই

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছেন তার আপন বড় ভাই।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

পারিবারিক দ্বন্দ্ব ও জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় আপন বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নিলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে সুনীল মাতাকে নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তর। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত সুনীলকে কুপিয়ে জখম করেন।

বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img