সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


‘প্রিটি লিটল বেবি’ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস মারা গেছেন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি শিল্পী।

কনি ফ্রান্সিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস এক পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় আইসিইউতে। এরমধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, ‘আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।’ কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার।

‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’— এই গানগুলো দিয়ে তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়। ফলে আবার আলোচনায় আসেন কনি।

কনি ফ্রান্সিস জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালে, নিউ জার্সির নিউইয়র্ক শহরে। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।

তবে সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন। চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img