সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দাগনভূঞা উপজেলার মোহাম্মদ বিন জাহেদ (১৯), চট্টগ্রামের ভূজপুর থানার মো. মন্নান হোসেন (২২), বাগেরহাটের মোড়েলগঞ্জের মো. সোহান (২১) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. এনামুল হক রাসেল (২২)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এর আগে, বুধবার (৯ এপ্রিল) রাতে পৌর এলাকার মধুপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ফেনী মডেল থানা পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি লোহার পাইপ, দুটি ছুরি, একটি টর্চলাইট, মুখোশ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এর আগেও বিভিন্ন এলাকায় ডাকাতি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img