সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে মার্চেই

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

করোনার সংক্রমণ কমায় দেশে স্বাভাবিক হয়েছে রেল পরিষেবা। এবার ফের বাংলাদেশের ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলছে। আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে বলে জানা গেছে।

এদিকে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি। বিষয়টি নিয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। কলকাতা থেকে ঢাকায় যাতায়াত করে মৈত্রী ও খুলনা থেকে কলকাতা যাতায়াত করে বন্ধন এক্সপ্রেস। এর পাশাপাশি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চালু হয় মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনও। তবে করোনার কারণে ট্রেনটিতে এখন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন করা হয়নি। এই তিনটি ট্রেনের মধ্যে সবার প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস।

ঢাকা-কোলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস প্রায় ২৫ মাস ধরে বন্ধ রয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিলে উভয় দেশে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। এর মাধ্যমে ৪৩ বছর পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ৯ নভেম্বর।

খুলনা-কোলকাতা রেলপথের দূরত্ব ১৭২ কিলোমিটার। এ রুটের যাত্রীপ্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট দুই হাজার পাঁচ টাকা ও এসি চেয়ার এক হাজার ৫০৫ টাকা।

ঢাকা-কোলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার। এ রুটের যাত্রীপ্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্সসহ (৫০০ টাকা) এসি সিট তিন হাজার ৫০৫ টাকা ও এসি চেয়ার দুই হাজার ৫০৫ টাকা।

উভয় দেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও করোনাকালে বাংলাদেশ-ভারতে রেলপথে পণ্য পরিবহন করা হয়। ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি হয় ৩৬ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। আগের (২০১৯-২০) অর্থবছর আমদানির পরিমাণ ছিল ১৬ লাখ ৩৪ হাজার মেট্রিক টন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img