সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


বিজয়পুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সীমান্ত দিয়ে দুই নারীসহ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চাটমোহরের মারুফা খাতুন (২৮)।

এর আগে, সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভারত। সাজাভোগ শেষে মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশের শূন্যরেখা বিজয়পুরে দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বাঘমারা বিএসএফ ইন্সপেক্টর কৌশল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বিজয়পুর বিওপির সুবেদার নূরুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করে।

পরে বিজিবি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর বিওপির নায়েক মো. শাহ আলম বলেন, ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে দুই নারীসহ তিন জনকে হস্তান্তর করেছে। আমরা থানায় একটি লিখিত ডায়রির মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img