সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


মাদ্রাসার শিক্ষার্থীর মাথায় পড়ল পানির ট্যাংক, অতঃপর…

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মীম নামে আরও একজন।

মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়ত।

আহত মীম আক্তার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে ওই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৪টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওজুখানায় ওজু করতে যায় কানিজ ফাতেমা ও মীম। এ সময় ওজুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মীমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মীমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img