সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


মুন্সীগঞ্জে বিষপানের ৫ দিন পর দম্পতির মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দেলোয়ার হোসেন (২৫) চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি আক্তার (১৮) একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দুই বছরের নিচে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে হঠাৎ দেখি আমার ছেলের বউ বমি করছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষপান করেছে। সে বাসায় গিয়ে বোতলের অবশিষ্ট বিষ পান করে। কী কারণে তারা এমন করল, বলতে পারছি না। তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা পারিবারিক ফ্যাসাদ ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরেই বিষপান করে এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img