সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


রাশিয়ায় রহস্যজনক বিস্ফোরণে নিহত বেড়ে ২০

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গত সপ্তাহে রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় হওয়া রহস্যজনক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন।

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানান, ওই বিস্ফোরণের সূত্রপাত হয় কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগার কারণে। তবে আগুন কীভাবে লাগল বা কারখানাটিতে ঠিক কী উৎপাদন হতো, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি রাশিয়ার সরকারি গণমাধ্যম।

সরকারি সূত্র শুধু আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে তথ্য দিয়েছে। স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা টেলিগ্রামে পোস্ট করে জানায়, ১৮ আগস্ট পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ১৩৪ জনের বেশি। এদের মধ্যে ৩১ জন রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img