সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


লোহাগড়ায় মোবাইল না পেয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে শ্রীবর্ণা সাহা নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা শহরের সরকার পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবর্ণা সাহা পৌরসভার সরকার পাড়া এলাকার গৌতম কুমার সাহার মেয়ে। সে উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) রাতে শ্রীবর্ণা সাহা গান শোনার জন্য তার বাবা গৌতম সাহার কাছে বাবার ব্যবহৃত মোবাইলটি চায়। এ সময় তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এ অভিমানে শ্রীবর্ণা সাহা নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে শ্রীবর্ণাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ সময় শ্রীবর্ণার ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীবর্ণার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img