সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

রোববার ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী।

তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই রানআউটের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। আর পেরেরাকে রানের খাতা খোলার আগেই ফেরান শরিফুল। তার দ্বিতীয় শিকার হন আভিস্কা ফার্নান্দো। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাজঘরের পথ দেখেন অধিনায়ক আসালাঙ্কা।

একপর্যায়ে দলীয় ৭৩ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৪ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img