সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বুধবার সন্ধ্যায়, র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অপারেশন টিম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কুটিরচর গ্রামের সোনার মদিনা মিল সংলগ্ন নলকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রংপুর জেলার বগের বাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (২৮) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মো. মাহমুদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img